• সমগ্র বাংলা

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) দিনভর নানা আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম-কমিশনার রাহাত হোসেন, যুগ্ম-কমিশনার সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেল। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তাকে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo