• সমগ্র বাংলা

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন জোতহাসনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় মাগুরমারী বিওপির একটি নিয়মিত টহল দল সুবেদার মো. সেলিম মৃধার নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪২/১৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জোতহাসনা (ডাকঘর-সাতমেরা, ইউনিয়ন-৬নং সাতমেরা, থানা ও জেলা-পঞ্চগড়) এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৬টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo