• সমগ্র বাংলা

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে কওে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্যের চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। পণ্যগুলো বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

কাসটম্স জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক আমদানি করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, আমদানিকৃত বিস্ফোরক পণ্যচালানটি ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। পণ্যচালানটি বিপজ্জনক হওয়ায় এর নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo