• সমগ্র বাংলা

‎রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, ট্রাক ও রড উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ তাদের গ্রপ্তার করে। শুক্রবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা সদর উপজেলার চানমারি গ্রামের আবুল কালাম ওরফে কালাম বাবুর্চির ছেলে মোঃ জুয়েল (৩০) এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ডিগ্রির চর গ্রামের মোঃ ওয়াজেদ আলী (৪০)। তার পিতার নাম সিরাজুল ইসলাম।
‎
‎মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২১ তারিখ ভোর সাড়ে ৬ টায় মির্জাপুর উপজেলার কদিমধল্যা যাত্রীছাউনির দক্ষিণ দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপর রড ভর্তি একটি ট্রাক থামিয়ে ড্রাইভার ও হেলপারকে জোর করে নামিয়ে একটি প্রাইভেটকারে তুলে হাত-পা ও চোখ বেধে ফেলে ডাকাত দল। এরপর তারা মালামাল সহ ট্রাক নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। যাওয়ার সময় ড্রাইভার ও হেলপারকে গাজীপুরের কাশিমপুর থানার বাঘবাড়ি এলাকায় হাত-পা ও চোখ বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। ২২ তারিখ রড সিমেন্ট ব্যাবসায়ী মাহফিজুল হামিদ বাদি হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত নামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
‎
‎এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। ২৩ তারিখ সকাল ৮ টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে জুয়েল এবং ওয়াজেদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলার জাদুরচর এলাকা থেকে ডাকাতি করা ট্রাকটি উদ্ধার করা হয়। একই দিনে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর বাজারে শাহিন মিয়ার দোকান থেকে ডাকাতি কৃত ১৪ টন রড উদ্ধার করে পুলিশ। গ্রপ্তারকৃতদের জিজ্ঞাসা বাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতে এবং উক্ত ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo