• সমগ্র বাংলা

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় ভোটারদের দ্বারে শহর যুবদল নেতৃবৃন্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ সদর আসনে শহর যুবদলের উদ্যোগে ধানের শীষে ভোট প্রার্থনা করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নেতৃবৃন্দ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিন থেকেই তারেক রহমানের পক্ষে এলাকাভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করছেন নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে শহরের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় করেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এসময় ক্যাম্পেইন পরিচালনা করেন মমি ও তাঁর নেতৃত্বাধীন যুবদল কর্মীরা।

ক্যাম্পেইনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। শহর যুবদলের শীর্ষ এই নেতা ভোটারদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের সুবিধাসমূহ ব্যাখ্যা করেন এবং কেন ধানের শীষে ভোট দেওয়া জরুরি তা তুলে ধরেন। একই সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ধানের শীষে ভোট দিলে জনগণ কী কী সুবিধা পেতে পারে।সে বিষয়গুলো সহজ ভাষায় বোঝান।

গণসংযোগকালে আহসান হাবীব মমি বলেন, বগুড়া সদর আসনে তাদের অভিভাবক তারেক রহমানের পক্ষে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকলের কাছ থেকেই তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন। মমি বলেন, গত ১৭ বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। তাই ভোটের প্রতি মানুষের আগ্রহ এখন অনেক বেশি। আমরা চাই, মানুষ উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিক বগুড়া শহর যুবদল সেই লক্ষ্যেই মাঠে থেকে কাজ করছে। আমরা সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যার কথা জানছি এবং সমাধানের আশ্বাস দিচ্ছি। আমরা শহর যুবদল চেষ্টা করছি ধানের শীষের বার্তা যেন একজন ভোটারের কাছেও পৌঁছানো বাদ না যায়।

৫ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আইনুল শেখের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ও শহর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সোয়াল, সংগঠনের সহ-সভাপতি মোনারুল ইসলাম, শহর যুবদলের সহ-সম্পাদক ওমাইদুল হাবিব মিম, শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, রবিউল ইসলাম, শাহেদ, আবু জাহিদ সিদ্দিক, অশীষ কুমার মোহন্ত, রুবেল, ফাইম, জিতু, ৩ নং ওয়ার্ডের সহ-সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু, আব্দুস সামাদ, ৪ নং নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি বাইতুল্লা শেখ, ১৯ নং ওয়ার্ডের যুবদল সদস্য মিনারুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo