• সমগ্র বাংলা

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে বিএনপি'র দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।

সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি আতিকুজ্জামান সনি। 

শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক।

বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু ।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সহিদুল ইসলাম শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo