• সমগ্র বাংলা

কালীগঞ্জে তরুণ ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী মিলনের মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের অধিকাংশই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মোট ভোটার তালিকার একটি বড় অংশ তরুণ। বিশ্লেষকদের মতে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই নতুন ভোটাররাই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, “তরুণরা শুধু ভোটার নয়, তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে। দেশের প্রতিটি অর্জনে তরুণদের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-সব ক্ষেত্রেই তরুণরাই ইতিহাস গড়েছে।”

তিনি আরও বলেন, “তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে পারলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তাই তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

মতবিনিময়কালে তরুণরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণরা জানান, এমন উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা তাদের কথা সরাসরি তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা আগামী নির্বাচনে অংশগ্রহণে তাদের আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিকির পরিচালনায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এ সময় তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo