• সমগ্র বাংলা

মুক্তাগাছায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জিওসি  ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি–মহোদয়ের উপস্থিতিতে এই ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দুই শতাধিক দরিদ্র ও দুস্থ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।

পরে ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ মাঠে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo