• সমগ্র বাংলা

বগুড়ায় দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: টাকা ও গহনা লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  বগুড়ার গাবতলীতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীকে মারপিট করে ডাকাতদল নগদ দুই লাখ টাকা ও ১০ ভড়ি স্বর্নের গহনা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।

বুধবার (২১ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে। তিনি বলেন ডাকাতদল তার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙ্গে ১০ ভড়ি স্বর্নের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে।

তিনি আরো জানান, ডাকাতদল তার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়।

তিনি বলেন, তাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরী করেছে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। 

এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo