ছবিঃ সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সৈকত থেকে অজ্ঞাত এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স প্রায় আট বছর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সমুদ্র সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লোকজন সৈকতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলার থেকে শিশুটি পানিতে পড়ে মারা যায়। পড়ে ভাসতে ভাসতে সৈকতে আসে। উদ্ধার হওয়ার পর থেকে এ পর্যন্ত শিশুটির পরিচয় সনাক্ত করা যায় নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শিশুটির গায়ে নীল রঙের ফুল হাতা টি-শার্ট ও প্যান্ট ছিল। এখনো পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)