• সমগ্র বাংলা

শ্রীপুরে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতিক) নিরাপত্তাহীনতার কারণে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে নির্বাচনী গণসংযোগ করছেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে গাজীপুর-৩  সংসদীয় আসনের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেন 

স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন গণসংযোগ  শেষে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি জানিয়ে বলেন, ইতিমধ্যে কয়েকটি মোবাইল ফোনে আমাকে হুমকি দেয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেদেরকেই করতে হবে। 

তিনি আরও জানান, আমি ভোটারদের সঙ্গে কথা বলে ভালো সাড়া পেয়েছি।

স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালে বিএনপি তাকে দল থেকে  বহিস্কার করেন।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo