• সমগ্র বাংলা

কেরানীহাটে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং তা দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি, বুধবার বিকেলে কেরানীহাট, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বর এলাকায় সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

সমাবেশে প্রধান অতিথি জেলা দক্ষিণ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বক্তব্যে বলেন,

“শিক্ষার্থীদের স্বার্থের প্রতি উদাসীন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাকসু নির্বাচনের রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, নির্বাচন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

জেলা সেক্রেটারি ডি.এম. আসহাব উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাহাদাত হোসাঈন ও মুহাম্মদ আইয়ুব আলী।

ছাত্রশিবির নেতারা সরকারের প্রতি অনতিবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo