• সমগ্র বাংলা

পরিবেশ অধিদপ্তরের অভিযান ২০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আজ দিনভর পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে ২০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪টি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের বিধ্বংসী অভিযানে মনে হচ্ছে পরিবেশের বারোটা বাজানো অবৈধ ইটভাটাগুলোর দিন শেষ।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকেই শৈলকুপায় অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত যেন যমদূত হয়ে হাজির হয় অবৈধ ভাটা মালিকদের কাছে।যাদের কপালে জুটল বড় শাস্তি তারা হলেন দুধসর গ্রামের শাহ ব্রিকস ও মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস।

অভিযানে প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ জরিমানা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়! জরিমানা গোনার পর ভাটাগুলো ভেঙে তছনছ করে দেয় প্রশাসন।

প্রভাবশালী এই ভাটা মালিকরা অভিযানে এতটাই কোণঠাসা হয়ে পড়েন যে, ভবিষ্যতে আর কোনোদিন অবৈধভাবে ভাটা চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দিতে বাধ্য হন। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান সাফ জানিয়ে দিয়েছেন, "পরিবেশ ধ্বংস করে কোনো ব্যবসা চলতে দেওয়া হবে না। এই অভিযান কেবল শুরু, অবৈধ ইটভাটার অস্তিত্ব শেষ না  পর্যন্ত আমাদের লড়াই চলবে!"

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo