• সমগ্র বাংলা

নওগাঁয় পুলিশের অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুলিশের একের পর এক বিশেষ অভিযানে আটক হচ্ছে বিপুল পরিমাণ মাদক। আটক হচ্ছে মাদককারবারের সঙ্গে জড়িত অনেকে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। শুধু মাদকই নয় অপরাধমূলক সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে এবং যে কোন অপরাধীর জন্য জেলা পুলিশ বর্তমানে এক আতঙ্ক হিসেবে কাজ করছে। এতে করে জেলাবাসীর মাঝে অনেকটাই স্বস্তি ফিরেছে।

গতকাল মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এসময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটা পিকআপ ভ্যান যোগে কুড়িগ্রাম থেকে গাঁজার বড় একটি চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পালের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল জেলার ঢাকা রোড নামক স্থানে অবস্থান নেয়। ডিবির অপর একটি টিম সদর থানাধীন কীর্ত্তিপুর বাজারে অবস্থান নেয় এবং আরেকটি টিম রাণীনগর এলাকায় অবস্থান নেয়। যাতে গাঁজাবাহী পিকআপটি পালিয়ে যেতে না পারে।

এদিন সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে সন্দেহকৃত পিকআপ ভ্যানটিকে থামিয়ে উপস্থিত লোকজনের সামনে পিকআপে তল্লাসী চালিয়ে মোট ৮পোটলা গাঁজা যার ওজন ৪২ কেজি ৪০০ গ্রাম উদ্ধারসহ পিকআপ চালক আঃ সালাম ওরফে শামিমকে আটক করা হয় সঙ্গে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আটককৃত সালাম ওরফে শামিম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এগারো মাথা জয়মংগল গ্রামের সাহেব আলীর ছেলে। আটক সালামকে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান সদর মডেল থানার ওসি নিয়ামুল হক।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান মাদকদ্রব্য চোরাকারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। একই সাথে মাদক বিরোধী অভিযান জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে। শুধু মাদক নয়ই যে কোন অপরাধমূলক কর্মকান্ড এবং অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেই এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo