• সমগ্র বাংলা

প্রতিক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে: উপদেষ্টা ডা: বিধান চন্দ্র

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন - বর্তমানে মাঠে ভোটের ইমেজ তেমন না থাকলেও প্রতিক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে। প্রচার-প্রচারণা শুরু হলে সুষ্ঠুভাবে ভোট সম্পুর্ন হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ন ও অংশগ্রহণমুলক পরিবেশ নিশ্চিত করতে নওগাঁয় বেলুন ও ফেস্টুন উড়ানোর পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাস্তা প্রশস্ত না হওয়ায় গণভোটের জন্য প্রচারণার গাড়িগুলো হয়ত সব জায়গায় যেতে পারছে না। তবে শহর থেকে প্রত্যন্ত বাজার এলাকায় প্রচার-প্রাচরণা করা হচ্ছে। এছাড়া উঠান বৈঠক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মা সমাবেশ সহ বিভিন্ন সভা-সেমিনারে প্রচার-প্রচারণা চলছে।

যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন যে দলই আপনারা করুন না কেন, তারা অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। আগামীতে যেন সবাই মিলে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি। 

পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন- নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিস সাইফুল ইসলাম। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo