• লিড নিউজ
  • সমগ্র বাংলা

জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ বলতে হবে ঝিনাইদহে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ বলতে হবে  । কারণ গণভোট কোন নিরপেক্ষতা বজায় রাখার সুয়োগ নেই। গণভোটে হ্যাঁ দিয়ে নিজের অবস্থানকে স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, না ভোট দেওয়া মানে হাদির বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে যাওয়া। না ভোট দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।উপদেষ্টা শারমীন এস মুরশিদা মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজ আফজাল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, শারমিন সুলতানা, শিপ্রা বিশ্বাস ও চন্দন বসু মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, সংস্কার চাইলে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে সংস্কারের দরজা খুলে দিতে হবে।

হয় নতুন দেশ চাই, নতুবা চাই না। আমরা ২৪ এর আগে ফিরে যেতে চাই না। তাই পরিবর্তেনের জন্য গণভোট দিতে হবে।তিনি বলেন, ২৪ আমাদেরকে দ্বৈব্যশক্তি দিয়েছে। সেই শক্তি কাজে লাগাতে হবে।  রাজনীতিতে আগে যে ভাষা চলতো, সেই ভাষা আর চলবে না। আগের ধ্যান ধারণা থেকে ফিরে আসতে হবে। আমরা নিয়ম শৃংখলায় ফিরে আসতে চাই। আইনে ফিরেত চাই। মানুষ যাতে পদে পদে আইন মানে, সে জন্যই গণভোট।উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, গণভোট রাষ্ট্রের নয়, গণভোট মানুষের।

আপনারা রাষ্ট্রের উপর ভরসা করে থাকবেন না। পুরানো আইন পরিবর্তনে আমরা মানুষের সম্মতি চাই। তাই গণভোটের আয়োজন। এতে না বলার কোন সুযোগ নেই। বন্ধ দুয়ার খুলতে ও গণতান্ত্রিক কাঠামোয় ফিরে যেতে হ্যাঁ ভোট দিতে হবে।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, না ভোটে ফিরলে ১৪’শ মানুষকে খুন ও ৩০ হাজার মানুষের জীবন দুর্বিসহ করে তোলার বিপক্ষে দাড়াতে হবে। না ভোটে ফিরলে হাদির বিরুদ্ধে যেতে হবে। তাই না গণভোটের জায়গায় কোন নিরপেক্ষ জায়গা নেই। আমরা অভ্যুত্থানের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo