• খেলাধুলা

‎টিকে থাকার লড়াইয়ে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট টাইটান্স। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

‎গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে সিলেট টাইটান্স। অন্যদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাশ জানিয়েছেন, তাদের দলে রয়েছে দুটি পরিবর্তন।

‎এলিমিনেটর ম্যাচ হওয়ায় দুই দলের জন্যই এটি ‘করো না মরো’ লড়াই। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে চতুর্থ হয়ে। আর জয়ী দল জায়গা করে নেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

‎আজ বিকেলে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ওই ম্যাচে পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে আজকের এলিমিনেটরে জয়ী দল। ফলে ফাইনালের পথে টিকে থাকতে দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। 

‎সিলেটের দলে চারটি পরিবর্তন এসেছে। এদিকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস তার দলে দুটি পরিবর্তন করেছেন। 

‎রংপুর একাদশ
‎লিটন দাস, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ডেভিড মালান ও ফাহিম আশরাফ।

‎সিলেট একাদশ
‎মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, তৌফিক খান তুষার, স্যাম বিলিংস, আফিফ হোসেন, আরিফুল ইসলাম, মঈন আলী, ক্রিস ওকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ ও খালেদ আহমেদ।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo