• খেলাধুলা

‎বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিলো পিসিবি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এদিকে শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছে।

‎এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে সে বিষয়টি জানিয়েছে পিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।

‎‘ক্রিকইনফো’ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি। এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে, যখন বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে।

‎ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে। তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ। তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‎বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‎এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, যার সর্বশেষটি হয়েছে গত সপ্তাহে ঢাকায়। কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল রয়েছে। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হোক, আর বিসিবি বলছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা অসম্ভব।

‎এর আগে গুঞ্জন উঠেছিল, পিসিবি পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। তবে এসব বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo