• খেলাধুলা

ইয়ামালকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা—দুই প্রতিযোগিতাতেই ভালো অবস্থানে রয়েছে বার্সেলোনা। সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ থাকায় দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামালকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না কাতালান ক্লাবটি। তাই তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই তরুণ ফরোয়ার্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ডান গোড়ালিতে সামান্য অস্বস্তি অনুভব করায় দলের সঙ্গে আজারবাইজানে যাচ্ছেন না ইয়ামাল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে এই ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে আগামী রোববার দেপোর্তিভো দে লা করুনিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্লাবটি।

দীর্ঘ ভ্রমণ এবং টানা ম্যাচের ধকল বিবেচনায় নিয়ে ইয়ামালের কাজের চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনার কোচিং স্টাফ। দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পুরোপুরি ফিট রাখতেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।

হান্সি ফ্লিকের অধীনে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়া ইয়ামাল চলতি মৌসুমে খুব বেশি বিশ্রামের সুযোগ পাননি। চলতি মাসের শুরুতে চেকিয়ার বিপক্ষে স্পেনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। সম্প্রতি সেই সমস্যা কাটিয়ে মাঠে ফিরলেও আবারও গোড়ালিতে অস্বস্তি দেখা দিয়েছে তার।

তাই সামান্য এই সমস্যাকে বড় হতে দিতে চাইছে না বার্সেলোনা। বিশেষ করে সামনে আতলেতিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ইয়ামালকে পুরোপুরি সুস্থ করে তোলাই এখন ক্লাবটির অগ্রাধিকার।

এদিকে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ১৯ বছর বয়সি এই স্প্যানিশ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সমান ১৩টি গোল। চ্যাম্পিয়ন্স লিগেও চার ম্যাচে তিন গোল ও চারটি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo