• অপরাধ ও দুর্নীতি

নৌবাহিনীর অভিযান : টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক - ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি  : টেকনাফে নৌবাহিনীর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করেছে।

রবিবার (১৮ জানুয়ারি ) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী অভিযান পরিচালনা করে। 

আইএসপিআর সূত্রে জানা যায়, টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) এর অভিযানিক দলটি রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী  শামশুল হককে আটক করতে সক্ষম হয়। আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ২ রাউন্ড তাজা গোলা এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

টেকনাফ মডেল থানা সূত্রে জানা যায়, আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোরপূবর্ক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। 

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬ টি সংসদীয় আসনে ২৫ টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

শার্শা-কলারোয়া সীমান্তে ১৪ মামলার আসামি আমজাদ অধরা মাদক ও...

১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা ও সাতক্ষীরার কলারোয়া সীমান...

image

ঠাকুরগাঁওয়ে ইয়াবা কারবারের অভিযোগে স্বামী আটক, স্ত্রী লাপ...

২

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০...

image

নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়...

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ৭৫ পিস ইয়াবাসহ সোহেল নাদীম শিমু (৪০...

image

রাজধানী থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক স...

image

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ ...

  • company_logo