• সমগ্র বাংলা

লালমনিরহাটে ডিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), লালমনিরহাটের একটি টিম চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

ডিবি সূত্রে জানা যায়, ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে উক্ত স্থানে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ডিবি লালমনিরহাটের সদস্যরা গাড়িটিকে ধাওয়া করলে কাভার্ড ভ্যানটি রংপুর জেলার গঙ্গাচড়া থানার এলাকায় প্রবেশ করে।

পরবর্তীতে গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষিটারী ইউনিয়নের গঙ্গাচড়া থানার সামনে রাস্তায় ডিবি সদস্যরা ব্রেঞ্চ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে একটি বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

ঘটনার একপর্যায়ে চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ডিবি লালমনিরহাট ও গঙ্গাচড়া থানা পুলিশের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানটি এবং এতে থাকা মালামাল জব্দ করা হয়।

এ সময় ইস্কাপ সিরাপ ১৭৯বোতল,ফেন্সিডিল ৫৪০ বোতল,ফেয়ারডিল ১৬৬ বোতল সর্বমোট ৮৮৫ বোতল অবৈধ মাদক জব্দ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo