• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নদী বিধৌত চরাঞ্চলের সুফলভোগীরা পেল ৭৫টি ভেড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জে সাটুরিয়ায় ২৫ সুফল ভোগীদের মাঝে ৭৫ টি ভেড়া বিতরণ করা হয়েছে। 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (১৯ জানুয়া‌রি) দুপু‌রে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম।

প্রকল্প পরিচালক ডক্টর আব্দুর রহিম বলেন, ঢাকা বিভাগের মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর মাদারীপুর ও শরীয়তপুর এই ৭টি জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। চরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ও আমিষের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.তানজিলা ফেরদৌসী, সাটুরিয়া উপজেলা ভেটেনারি সার্জন ডা.মো.খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহারসহ প্রমুখ।

 

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo