• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ক্যানেলে ভাসমান ড্রামের ভেতর মোহাম্মদ আলী (৩৩) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশে ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ভোলার চরফ্যাশন মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি উদ্ধার করে ভেতর থেকে যুবকের মরদেহ পায়। পরে পিবিআই ইউনিটের সদস্যরা অজ্ঞাত থাকা  যুবকের প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।

ড্রামের ভেতরে মরদেহের পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা পর গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে করে ক্যানেলে ফেলে দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য ও আসামিদের সনাক্তে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo