• সমগ্র বাংলা

কালীগঞ্জে হোটেলে তুচ্ছ বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, নারীসহ তিনজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকায় একটি হোটেলের ভেতরে সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা প্রাণঘাতী রূপ নিয়েছে। মারধরের ঘটনায় লিটন ঘোষ ওরফে কালী (৬০) নামে এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বালীগাঁও এলাকার বৈশাখী হোটেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

নিহত লিটন ঘোষ কালী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চান্দাইয়া ঘোষপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত নির্মল ঘোষের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন একে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালীগাঁও গ্রামের স্বপন মিয়া (৫৫), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৪৪) ও ছেলে মাসুম মিয়া (২৮)।

ওসি জানান, হোটেলে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা লিটন ঘোষ কালীর ওপর কিল-ঘুষি ও ধারালো নির্মাণ সরঞ্জাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

হোটেলটির কর্মচারী সম্রাট জানান, দুপুরে মাসুম মিয়া হোটেলে এসে এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তার বাবা-মা ঘটনাস্থলে এসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত করতে মালিক লিটন ঘোষ কালী এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo