• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পৌর শহরের হাজীপাড়া দশম শ্রেণীতে পড়–য়া হুমায়রা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে ওই ছাত্রীর বড় ভাই মো: ফেরদৌস হাসান অন্তর (১৮) সদর থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু সংক্রান্ত তথ্য প্রেরন করেন। হুমায়রা আক্তার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

সদর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে হুমায়রার বড় ভাই মো. ফেরদৌস হাসান অন্তর রাতের খাবারের জন্য বোনকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। বহুবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি বোনের ঝুলন্ত পা দেখতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে, কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হুমায়রা  ঝুলছিলেন। দ্রুত তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে সে মারা গেছেন বলে ধারনা করা হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় গার্মেন্টসে কর্মরত বাবা-মায়ের অনুপস্থিতিতে বড় চাচা হারুন অর রশিদের বাসায় থেকে পড়াশোনা করতো হুমায়রা ও তার ভাই অন্তর। হুমায়রা কিছুদিন ধরে বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করলেও পরিবারের পক্ষ থেকে ফোন কিনে দেওয়া হয়নি। এতে হতাশা ও ক্ষোভ থেকে পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পরিবারের সদস্যরা। 

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে মানসিকভাবে হতাশ হয়ে কিশোরী আত্মহত্যা করতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo