• সমগ্র বাংলা

ফরিদপুরে-৪ আসনের জোটের একক প্রার্থী দাবি খেলাফত মজলিস প্রার্থীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের একক প্রার্থী দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। তিনি আসনটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। 

শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করেন- আসনটি উন্মুক্ত করে রাখা হলেও বাংলাদেশ ইসলামী আন্দোলন ১১ দলের জোট থেকে সরে যাওয়ায় জোটের একমাত্র প্রার্থী হিসেবে তিনি রয়েছেন। এই আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছেন জামায়াতের প্রার্থীর চূড়ান্ত তালিকায় তাঁর নামও নেই।

তিনি বলেন- "এই আসনে ১১ দলের জোটের বড় তিনজন প্রার্থী ছিল। যে কারনে উন্মুক্ত করে রাখা হয়েছিল। কিন্তু জোট থেকে ইসলামী আন্দোলন সরে গিয়েছে। এছাড়া জামায়াতে ইসলাম যে ১৭৯টি আসন বন্টণ করেছে সেই তালিকায় এখানকার জামায়াতের প্রার্থীও নেই। জামায়াতের যে প্রার্থী রয়েছে আশা করি তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। আমরা একত্রিতভাবে কাজ করে ইনশাআল্লাহ বিজয়ী হবো।"

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে যাচাই-বাছাই ও আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন দাখিল করেছিলেন মাওলানা মো. সরোয়ার হোসেন এবং যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo