ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ না দেয়ার দাবীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।
বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে এসে শেষ হয়। এসময় তারা নানা ধরনের শ্লোগান দেয়। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ এ আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেখানে আমরা আশাহত। যারা আমাদের উপর গুলি চালিয়েছিলো, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়ায়।
আওয়ামীলীগের পূনর্বাসন মেনে নেয়া হবেনা দাবী করে বক্তারা বলেন, যারা আওয়ামীলীগের ম্যান্ডেট নিয়ে এতোদিন চলেছে, তাদের আমরা কোনো ভাবেই শুধু এমপি নির্বাচন কেনো রাজনীতিতেও দেখতে চাইনা। ভালো আওয়ামীলীগ সেজে যারা রাজনীতি করতে চাইবেন তাদেরও প্রতিহত করা হবে।
এসময় তারা ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেয়।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)