• সমগ্র বাংলা

চট্টগ্রাম-১৫ জামায়াত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় প্রার্থীকে শোকজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন করে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করায় প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৪জানুয়ারি) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি'র চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ এর স্বাক্ষরে এ শোকজ নোটিশ জারি করা হয়। 

১৯ জানুয়ারি প্রার্থীকে স্বশরীরে চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থেকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়। 

নোটিশে বলা হয়, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আসহাব উদ্দিন মঙ্গলবার (১৩জানুয়ারী) এনকোয়ারী কমিটির চেয়ারম্যান এর নিকট এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দ প্রাপ্ত হওয়ার পূর্বে জামায়াতে ইসলামীর প্রার্থীর উপস্থিতিতে চট্টগ্রাম-১৫ আসনের  বড়হাতিয়া ৩ নম্বর ওয়ার্ডে বার্ষিক প্রীতিভোজ নামক আয়োজিত অনুষ্ঠানে বড়হাতিয়া জামায়াতের আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনি প্রচারণার উল্লিখিত অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এই প্রেক্ষিতে উল্লিখিত বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদনসহ সুপারিশ করা হবে না, সে  বিষয়ে সোমবার ১৯জানুয়ারি সকাল সাড়ে ১১টায় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় সাতকানিয়া চৌকি (যুগ্ম জেলা জজ) আদালতে সশরীরে হাজির হয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে, কারণ দর্শানোর নোটিশ সত্বর জারি করে প্রতিবেদন চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরণ করার জন্য সাতকানিয়া  থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়। 

ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটি'র চেয়ারম্যান ও চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ  রূপন কুমার দাশের পক্ষে সাতকানিয়া চৌকি আদালতের নাজির আকাশ নাথ বলেন,  চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থী'র বিরুদ্ধে একটি অভিযোগ আসে। আগামী সোমবার আমার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদে স্বস্তিতে ঘরে ফিরছে লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি :পরিবারের সাথে ঈদ উদযাপন করতে নারীর টান...

image

রাতভর তীব্র যানজট, সকালে বৃষ্টি ঈদ ছুটির দুদিন শেষ সড়কেই

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়া...

image

লালমনিরহাটে ক্ষুদে ফুটবল নারী টিমের সাফল্য কামনা করলেন ত্...

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার টেপ...

image

নড়াইলের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে যেয়ে জীবন দিল ২৬ বছরে...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে...

image

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে হাইওয়ে ও টার্মিনালে কড়া নজরদা...

রংপুর ব্যুরো : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক...

  • company_logo