• সমগ্র বাংলা

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনায় শহীদ পরিবার জড়িত নয়: জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : গণভোটের ক্যাম্পেইনের নামে বগুড়ায় জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয় দখল করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াসহ পত্রপত্রিকায় প্রকাশিত এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বগুড়া।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ঘটনার সঙ্গে বগুড়া জেলার কোনো শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি কিংবা সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী কোনোভাবেই জড়িত নন। এ বিষয়ে তারা কেউ অবগত নন এবং এমন কোনো কর্মসূচি গ্রহণ বা সমর্থনও করেননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সম্মানিত শহীদ পরিবারগুলোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও অনৈতিক। জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের নাম রাজনৈতিক কিংবা অন্য কোনোহীন উদ্দেশ্যে ব্যবহার করা মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।

সংগঠনটির রাজশাহী বিভাগীয় চেয়ারম্যান উজ্জল হোসেন বলেন, “জুলাই শহীদ ও আহত পরিবারের কেউই জাতীয় পার্টির কার্যালয় দখলের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি যাচাইবিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বগুড়া জেলা জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo