• সমগ্র বাংলা

ফরিদপুরে বিএনপি নেতার বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য ভিন্ন খাতে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার দুপুরে ‌ ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে ‌ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে ‌ ‌ বক্তব্য ‌ ‌ রাখেন ‌ ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত ১১ জানুয়ারি ২৬ ইং তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার করা হয়নি। 

বরং বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে, যার ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 তিনি  বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা তিনি কখনোই বলেননি। তার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

ফরিদপুর মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল কলেজে রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 এ সময় তিনি বিষয়টি সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন ‌ বিশিষ্ট চিকিৎসক ও‌ ড্যাবের ‌ ফরিদপুর সভাপতি ‌ ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা ফাত্তাউল ইসলাম ।  বিএনপি  ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দরা এ সময়  উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo