• সমগ্র বাংলা

গোপালপুরে বাসায় লোকজনকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সমেশপুর মহল্লায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে মঙ্গলবার ভোরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ভোর সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত দরজা ভেঙে বাড়িতে ঢোকে। তারা জয়নগর হাইস্কুলের সহকারী শিক্ষিকা নুরজাহান সীমা এবং তার স্বামী পৌরসভার সার্ভেয়ার আব্দুল আজিজকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর স্বামী-স্ত্রীর হাতপা ও মুখ বেঁধে ফেলে।

ডাকাতরা আলমারি ভেঙে প্রায় এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। বাড়ির আশপাশের লোকজন ডাকচিৎকার টের পেলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে গোপালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দ্রুত অভিযান চলছে।

 

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo