• সমগ্র বাংলা

দিনাজপুরে জোড়া লাশের পরিচয় সনাক্ত, হত্যার কারন এখনো অজানা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরের আত্রাই নদীতে গতকাল সোমবার উদ্ধার অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশে পরিচয় বের হয়েছে। তবে অজানা রয়েছে হত্যার কারন।

দুই যুবকের মধ্যে মোহাম্মদ রাসেল মিয়া (২৫) ৭ নং উপশহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ড বসবাসকারি সাইদুল ইসলামের ছেলে। অন্যজ আল আমিন (২৮) নিমনগর দক্ষিণ বালুবাড়ী লাইন পাড়ের বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে। তারা ঘনিষ্ঠ বন্ধু। 

গতকাল সোমবার চিরিরবন্দরের ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ি দোল্লা গ্রামের লক্ষীতলা ব্রীজের কাছে আত্রাই নদীর সেতুর কাছে দুজনের লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করেছিল স্হানীয় থানা পুলিশ।

চিরিরবন্দর থানার ইন্সপেক্টর ( তদন্ত) আহসান হাবিব জানান, অজ্ঞাত পরিচয় লাশ সনাক্তে সিআইডির বিশেষ টিমের সহায়তায় ফিঙ্গার স্ক্যান করেও ওই দু'লাশের পরিচয় বের করা সম্ভব হয়নি। বিকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পরিধানের পোষাক দেখে লাশ সনাক্ত করেছে স্বজনরা।

পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাসেল মিয়া এবং আল আমিন প্রায় একত্রে বের হয়ে ৫/৭দিন পরে বাড়ী ফিরতো। গত ৬ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে তারা এক সঙ্গে বাড়ী থেকে বেরিয়ে গিয়েছিল। তারা ফিরেনি, তাদের সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল সোমবার পরিবারের স্বজনরা বিচলিত হয়ে থানায় নিখোজের জিডি করতে চেয়েছিল। পাশাপাশি হাসপাতালের মর্গের অজ্ঞাত লাশ আসলে  জানানোর জন্য ডমককে মোবাইল নম্বর দিয়ে রেখেছিল। ডমের মাধ্যমে দুই জনের লাশের খবর পেয়ে স্বজনরা মর্গে গিয়ে পরনের পোষাক দেখে লাশ সনাক্ত করেছে। টানা কয়েকদিন লাশ পানিতে ডুবে থাকায় চেহারা বিকৃত হয়ে পড়েছিল ওই দুজনের লাশ। হত্যার কারন জানতে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছেন তারা।

মন্তব্য (০)





image

ছয় জেলায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি

১

নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...

image

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

২

নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...

image

অটোচালকের মরদেহ উদ্ধার, রংপুরে সেনা সদস্য গ্রেপ্তার

৩

নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...

image

রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্র...

৪

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...

image

রাজধানী থেকে সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

৫

নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

  • company_logo