• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ শহরে যুবককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে রায়হান (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর সড়কে এ ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়হান মোল্লাকে(২৪) পড়ে থাকতে দেখে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রায়হান নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে। বর্তমানে রায়হান পরিবার নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় বসবাস করতেন। নিহত রায়হান পেশায় একজন বাবুর্চি ছিলেন।

রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ইজিবাইক চালক কবির বলেন, ‘রাত সোয়া ৮টায় ইসদাইর সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রোহানকে পড়ে থাকতে দেখে আমার ইজিবাইকে তুলে দেয়। পরে আমি তাকে খানপুর হাসপাতালে নিয়ে আসি। পরে তাকে মৃত ঘোষণা করেন।'

খানপুর হাসপাতালে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহাদাত বলেন, ‘নিহতের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্রের আঘাত। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

এদিকে নিহতের ছেলে সাব্বির অভিযোগ করেন, ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিলো। এর আগে একবার হামলা করেছিলো।এবার তারাই আবার হামলা করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo