ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে মহুনা (১১) নামের এক কিশোরী।
রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মহুনা (১১) নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। তারা নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মহুনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহুনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহতের বাবা মহিউদ্দিন বলেন, সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)