• লিড নিউজ
  • জাতীয়

‎অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচনে সম্পৃক্ত ৬ প্রস্তাবে জুলাই সনদ করেছে: পরিবেশ উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বাপা-বেন এর দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

‎এক বছরেই সব সংস্কার সম্ভব হলে নির্বাচনি সরকার পাঁচ বছর কেন নেয়— এমন প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদে পরিবেশ ইস্যুকে উপেক্ষা করা হয়নি। অন্তবর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে।’

‎এবার বিজ্ঞপ্তি দিয়ে ইসি জানালো ‘পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়’
‎সম্মেলনে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছেন।’

‎সারা দেশ থেকে আসা পরিবেশকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশবিষয়ক সংস্কার ও করণীয়’। সম্মেলনে পরিবেশ বিষয়ক নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ অধিবেশন রাখা হয়েছে।

মন্তব্য (০)





image

‎ঊর্ধ্বমুখী মাছ-মুরগির দর, ডিম-সবজির দামেও ফেরেনি স্বস্তি ‎

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর মাছ বাজার বেশ ঊর্ধ্...

image

‎বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সমুদ্র প্রতিরক্ষা জোট ‎

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং ই...

image

‎বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার:...

নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সা...

image

‎বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ...

image

‎বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্ল...

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে...

  • company_logo