• লিড নিউজ
  • জাতীয়

জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় মেরামত-নতুন ভবন নির্মাণকাজ চলছে: উপদেষ্টা বিধান রঞ্জন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
‎
‎আজ (শনিবার, ১০ জানুয়ারি) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) মিলনায়তনে নেপ’র মাঠ পর্যায়ের গবেষকদের জন্য গবেষণা পদ্ধতির ওপর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
‎
‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘দেশে প্রাথমিক শিক্ষা নিয়ে তেমন গবেষণা হয় না। যতটুকু হয় তা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মাধ্যমেই হয়।’
‎
‎তিনি মনে করেন, এ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলে বাস্তব প্রয়োগ করতে হবে। তিনি বলেন, ‘জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো মেরামত ও নতুন ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে।’
‎
‎প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মাসুদ রানা, নেপ মহাপরিচালক ফরিদ আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

‎১০ বছরের মধ্যে বাংলাদেশে ফিরবেন না হাসিনা

১

নিউজ ডেস্কঃ আগামী ১০ বছরের মধ্যেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ...

image

ঢাকার আবাসনের চাপ কমাতে সেকেন্ডারি সিটির পরিকল্পনা সরকারের ‎

২

নিউজ ডেস্কঃ রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্...

image

‎৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মা...

৩

নিউজ ডেস্কঃ দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ...

image

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারও

৪

নিউজ ডেস্ক : দুই সপ্তাহ কিছুটা কম থাকার পর রাজধানীর বাজারে আ...

image

কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

৫

নিউজ ডেস্কঃ ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন...

  • company_logo