• লিড নিউজ
  • জাতীয়

‎৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ্টের আগে আমরা ফিরে যেতে চাই না, আগষ্টের পূর্বে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। আজ (শনিবার, ১০ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎বেলা সোয়া ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তারেক রহমান বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে: আসিফ নজরুল
‎নিজের বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যেন মতবিভেদ পর্যায়ে না যায়। নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে, আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারবো।’
‎
‎তারেক রহমান বলেন, ‘দেশে না থাকলেও বেগম খালেদা জিয়া ও সাংবাদিকদের সাথে ঘটা ঘটনা আমরা জানি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। যে করেই হোক জবাবদিহিতা বজায় রাখতে হবে, গণতন্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।’

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...

image

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২

নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...

image

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, টানা ৫ দিন বন্ধ

৩

নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

image

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

৪

নিউজ ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...

image

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড...

  • company_logo