• লিড নিউজ
  • জাতীয়

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) আমদানির দুটি চালান, হাই-সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ প্রস্তাবেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

এছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় হাই- সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ ক্ষেত্রেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের জন্য ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

চারটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয়।

সরকারের ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি আমদানি পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ...

image

চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে : হুমায়ুন

২

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দ্বি...

image

‎সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন সুদৃ...

৩

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার ক...

image

‎গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি ...

৪

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক ...

image

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া

৫

নিজস্ব ডেস্ক : হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানে...

  • company_logo