প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নিজ পুকুর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১২ টার দিকে রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকায় গনি মোল্লার পুকুর থেকে আমজেদ ওরফে আঞ্জু মোল্লা (৬০) নামের ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আঞ্জু মোল্লা গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।
নিহতের স্বজনরা হত্যার আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)