• সমগ্র বাংলা

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনকালে যুবদল নেতা গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় নেশা জাতীয় মাদক দ্রব্য সেবনকালে যুবদল নেতাকে গ্রেফতার করছে পুলিশি।  গ্রেফতারকৃত নোমান সরকার (৩৬) গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার বিকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের পুরাতন জেলাখান  এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নেশা জাতীয় মাদকদ্রব্য সেবনকালে তাকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক এ্যাড খন্দকার আল-আমিন বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক নোমান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ  দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo