• সমগ্র বাংলা

গোর এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর কাটাতারের বেড়া অপসারনের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের গোর এ শহীদ বড়মাঠ থেকে সেনাবাহিনীর  দেওয়া কাটাতারের বেড়া অপসারনের দাবিতে  আজ বুধবার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘন্টাব্যাপি সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় প্রধান সড়ক অবরোদ করে বিক্ষোভ করেছে তারা।

একই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় আবারো কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার প্রয়োজনে  সোমবার থেকে গোর এ শহীদ বড়মাঠের উত্তর প্রান্তের ক্রীড়া পল্লী ভবনে ক্যাম্প স্হাপনসহ পুরো মাঠ কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে সেনা সদস্যরা। পাশাপাশি মাঠের মধ্যে বালুর বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করেছে তারা। এতে মাঠে প্রবেশে বাধাসহ ক্রীড়াচর্চ্চাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারছেনা খেলোয়াড়রা।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ক্রীকেট বোর্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, জাতীয় পার্টির এমপি প্রার্থী জুলফিকার হোসেন, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু, এ্যাডভোকেট মেহেরুল ইসলাম, এ্যাডভোকেট লিয়াকত আলী, বাসদ নেত্রী এমপি প্রার্থী কিবরিয়া হোসেনসহ সাবেক খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo