ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধিঃ ট্রেন যাত্রী সেবার মান বাড়াতে এবং রেল ভ্রমনের সমস্যা চিহ্নিত করতে আজ বুধবার দিনাজপুরের রেলওয়ে ষ্টেশনে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। এসময় যাত্রীদের পক্ষে রেলযাত্রায় প্রয়প্রনালীসহ বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সেবা উপযোগি কিছু পরামর্শ উপস্হাপন করেছেন ভুক্তভোগিরা।
গণ শুনানীতে যাত্রীদের অভিযোগের সরাসরি জবাব দিতে উপস্হিত ছিলেন রেলওয়ের লালমনিরহাট বিভাগের ব্যবস্হাপক আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় প্রকৌশলী শিপন, বিভাগীয় নিরাপত্তা কর্মকর্তা বশির আলম, ইলেক্ট্রিক্যাল প্রকৌশলী শেখ ফরিদ, মেকানিক্যাল প্রকৌশলী, শেখ আসিফ আহমদ, লোকো প্রকৌশলী ধীমান ভৌমিক সহকারি বানিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং দিনাজপুরের স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্যরা।
সমস্যা সমাধানের বিষয়ে ব্যাখ্যাসহ সমাধানের আশ্বাস দিয়েছেন রেলওয়ের লালমনিরহাট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিজস্ব ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা...
নিজস্ব ডেস্ক : দেশের প্রথম পার'মাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপ...
নিজস্ব ডেস্ক : রংপুর নগরীর ভগিবালাপাড়া মহল্লায় এক সেনা সদস্যের বাড়ি থেকে অটোচ...
নিজস্ব ডেস্ক : রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এই তাফসির...
নিজস্ব ডেস্ক : রাজধানীর মগবাজারে বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপ...

মন্তব্য (০)