• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। 

মঙ্গলবার রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে

একটা কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপ দিয়ে পেচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। 

ফরিদপুর আর্মি ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সদরপুর থানা পুলিশের কাছে জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে এগুলো উদ্ধার করি। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন।

ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, ‘পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।পরবর্তীতে এসব আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo