• সমগ্র বাংলা

পাবনায় ঋণের মামলার চাপে আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ঋণের মামলার চাপে সবুর তালুকদার (৪০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ। 

মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল। 

তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলার অরনকোলায় সবুরের ভগ্নিপতির (বোন জামাতার) নিকট থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

এলাকাবাসী জানান,  কয়েকজন শিশু সবুরকে পার্শ্ববর্তী গোরস্থানের গাছের সঙ্গে ঝুলতে দেখে।

নিহতের খালাতো ভাই ও প্রতিবেশীরাও জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্নহত্যার পথ বেছে নিতে পারেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo