• সমগ্র বাংলা

মিরসরাইয়ের পুলিশের বিশেষ অভিযানে ৩৫৪৬ পিস ইয়াবাসহ আটক ১ যুবক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫৪৬ (তিন হাজার পাঁচশত ছয়চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি হোন্ডা কোম্পানীর লিভো মোটর সাইকেল সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

মঙ্গলবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মোঃ নাদিম হায়দার চৌধুরী এর নেতৃত্বে এসআই(নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স’সহ জোরারগঞ্জ থানা এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় আলনুর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম (২৬) নামে এক যুবক আটক করা হয়। আটককৃত যুবক মোঃ নজরুল ইসলাম কে তল্লাশি করলে ৩৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০১টি হোন্ডা কোম্পানীর লিভো মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় জোরারগঞ্জ থানার এস আই হান্নান আল মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দের বিষয়ে সহকারী পুলিশ সুপার মিরসরাই সার্কেল মোঃ নাদিম হায়দার চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক কে আটক করা হয়। মামলা শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে জানান এই কর্মকর্তা।

 

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo