ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিএনপির ১০/১২ জন নেতা কর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গ্রাম্য আধিপত্য নিয়ে বাড়ি ঘরে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা। এ সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ ১০-১২টি বিএনপির সমর্থিত বাড়িতে হামলা ও লুটপাট করে। এ সময় তাদের বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় বলে তারা অভিযোগ করেন।
বাড়িঘরে হামলা লুটপাটের শিকার হওয়া ব্যক্তিরা জানান, যারা তাদের বাড়ি-ঘরে লুটপাট ও হামলা চালায় তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে হামলার সময় তাদেরকে জানিয়েছেন। আর এই যোগ দিয়েই তারা বিএনপি'র নেতাকর্মীর বাড়িতে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার রাতে ঘটনার পরপরই আমরা খবর পেয়ে পুলিশ পাঠায়। এখনও তারা অভিযোগ দেয়নি অভিযোগে গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)