• সমগ্র বাংলা

শ্রীপুরে সরকারি জমির মাটিকেটে বিক্রি ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুরপ্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সরকারি জমির মাটি কেটে বিক্রির সময় অভিযান পরিচালনা করে এক মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

 মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে মাটি ব্যবসায়ী সোলেমানকে এই অর্থদণ্ড করেন।

অভিযুক্ত মো. সোলেমান (৩২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. সেরাজুল হকের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের দারগারচালা এলাকায়  সরকারি জমির মাটি কেটে পাচার করছে একটি চক্র। রাতেই সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে মাটি খেকো সোলেমান পালিয়ে যায় । এসময় একটি এক্সিভেটর ও ড্রাম ট্রাক আটক করা হয়।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

"১০ বছর আগে সৎ মা, এবার আপন মাকে খুন" ফরিদপুরে মাদকাসক্ত ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মা সামেলা (সাহেলা) আক্তারকে (৬০...

image

বীরগঞ্জে র‍্যাব পুলিশের যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১ নং শিবরামপু...

image

নড়াইলে সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদান...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলার দুস্থ ও সুবিধাবঞ্চিত সংস্কৃতি...

image

আদিতমারীতে লাল-সবুজ সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্...

লালমনিরহাট প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি, ...

image

কালিয়ায় অটোভ্যান উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু, সালামা...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

  • company_logo