• সমগ্র বাংলা

পাবনায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলভার ও ৭ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনায় র‌্যাবের অভিযানে একটি বিদেশি রিভলভার ও সাত রাউন্ড কার্তুজসহ মো. হারুন স্যান্যাল (৩৫) নামের এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বেড়া থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ডাকাতি ও চাঁদাবাজির পরিকল্পনা করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং মো. হারুন স্যান্যালকে ওই চক্রের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করে।

র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় এবং র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৪ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে পাবনা জেলার বেড়া থানার উত্তর পেঁচাকোলা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 

অভিযানে মো. হারুন স্যান্যালকে গ্রেপ্তার করা হয়। তিনি বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল কাদেরের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, সাত রাউন্ড কার্তুজ এবং অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে মারামারি ও মাদক সংক্রান্ত মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। র‌্যাব জানিয়েছে, অস্ত্রধারী এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার বেড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo