• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০, জরুরি সতর্কতা জারি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৪০ জন মানুষ মারা গেছেন। শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতের ওই আগ্রাসনে বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি এই পদক্ষেপকে স্পষ্টভাবে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলা সরকার। নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই হামলার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ দাবির বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তবে যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী আচরণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই হামলার পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। এ ঘটনার পর থেকেই পুরো বিশ্বের চোখ এখন মাদুরো ও যুক্তরাষ্ট্রের দিকে। সবার প্রশ্ন মাদুরোর ওপর কেন আক্রোশ যুক্তরাষ্ট্রের? 

 

মন্তব্য (০)





image

‎ধ্বংসস্তূপ থেকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযানে গাজার শিক্ষা ব্য...

image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নে...

image

মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের পাশে গুলি, নিহত ১

নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গুলির ঘটনা ঘট...

image

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা

নিউজ ডেস্ক : উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর&rs...

image

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দুপুরের মধ্যে ৯ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষি...

  • company_logo