• আন্তর্জাতিক

এবার আরও দুই দেশের সরকার পতনের হুমকি দিলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর এমন করুণ পরিণতি ঘটানোর পর এবার আরও দুই দেশের সরকারকে ভায়ানক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মতো লাতিন আমেরিকারই আরও দুই দেশ— কলম্বিয়া ও কিউবার সরকারের পতন অতি সন্নিকটে বলে হুঁশিয়ার করেছেন তিনি। 
‎
‎সোমবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।
‎
‎প্রতিবেদন অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করে বলেন যে, দেশটিতে একজন ‘অসুস্থ ব্যক্তি’ শাসন চালাচ্ছেন যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহ করতে পছন্দ করেন।
‎
‎ট্রাম্পের মতে, কলম্বিয়ার বর্তমান সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে, লাতিন আমেরিকার এই অঞ্চলগুলোতে মার্কিন প্রভাব বিস্তারের লক্ষ্যে ট্রাম্পের এই মন্তব্য এক নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
‎
‎সাংবাদিকরা যখন ট্রাম্পের কাছে জানতে চান যে কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো মার্কিন সামরিক অভিযানের কোনো পরিকল্পনা আছে কি না, তখন তিনি রহস্যজনকভাবে উত্তর দেন, ‘শুনতে ভালোই লাগছে।’ কলম্বিয়ার পাশাপাশি কিউবার ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ট্রাম্প। 
‎
‎ট্রাম্পের বিশ্বাস, কিউবা বর্তমানে পতনের মুখে রয়েছে এবং সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। তার মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলা এবং দেশটির জ্বালানি তেল। যেহেতু ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন মার্কিন প্রভাবের বলয়ে চলে আসছে, তাই কিউবার বর্তমান সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে দাবি করেন তিনি।
‎
‎উল্লেখ্য, গত শনিবার মেক্সিকোর নিকটবর্তী দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দীর্ঘ ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে নিয়ে যায় তারা। 
‎
‎মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন এবং সোমবার স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। ভেনেজুয়েলার সরকারের এই নাটকীয় পতন ঘটানোর পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

মন্তব্য (০)





image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

১

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

image

‎শান্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রয়ে গেছে: পেজ...

২

‎নিউজ ডেস্কঃ তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে ...

image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

৩

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

  • company_logo